Translate

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১২

life out

এক যুবকের আয় রোজগারের সব পথ পুলিশ যখন ভেস্তে দিল, তখন সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল। তাও সে যুবকটি রাজধানী শহরের না, এক মফস্বল শহরের খুবই সাধারন এক নাগরিক।

আর তাতেই ধ্বসে পড়তে লাগল একেকটি আরবীয় সরকার, যারা ত্রিশ-চল্লিশ বছর ধরে ক্ষমতায়।

আমাদের দেশে শেয়ার বাজারে একই ভাবে লগ্নি হারিয়ে বেশ কয়েকজন আত্মহত্যা করেলেও এ দেশে তেমন কিছু হবার সুযোগ কম।

এর কারন আমরা বাঙালিরা বা বাংলাদেশীরা এখন দু ভাগে বিভক্ত। আমদের সামনে প্রতি পাঁচ বছরে এক বার করে টাকা কামানোর সুযোগ আসে, এবং সেই টাকা দিয়ে অনেক দিনে আয়েশী জীবন যাপন করা যায়। ;) ;)

আর আমাদের দেশে আইন আদালত নামের কিছু বিল্ডিং আছে, যেখানে সের বা মণ দরে আইন বেচাকেনা করা যায়। এর থেকেও গুরুত্বপূর্ণ কথা, আমাদের প্রতিটি নাগরিকের পকেটের তিন চারটা এমপি অথবা দুএকটা মন্ত্রী-মিনিস্টার গচ্ছিত আছে বা থাকে। তাই আমরা সবাই সেয়ানে সেয়ান, অথবা সবাই সমানে সমান। 

এ অর্থে আমরা 'সমতাভিত্তিক সমাজতান্ত্রিক'। আরেক অর্থ কিন্তু আমরা এখনো "সামন্ততান্ত্রিক" -- ঐ যে বলেছিনা একটু আগেই, আমাদের সবার পকেটেই আছে পাড়ার মাস্তান, লীগ বা দলের ক্যাডার এবং সর্বোপরি আমাদের সকলের হাত প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিস্তৃত হয় সময় সময়।

তাই আমাদের দেশে কোন বসন্ত বা হেমন্ত বা গ্রীষ্ম বা বর্ষা আসবে না। টাইমপত্রিকা যাই লেখুক না কেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন